দুর্ঘটনায় ছাত্রের মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন
সড়ক দুর্ঘটনায় আহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের ছাত্র মাশুক খানের মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত বিক্ষোভ করেছেন তাঁরা।
গত ২৪ নভেম্বর সাভার থেকে ঢাকা আসার পথে বিশ্ববিদ্যালয়ের বাস ‘বংশী’ থেকে পড়ে যান মাশুক খান। টানা ১১ দিন চিকিৎসার পর গত শুক্রবার সকালে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি।
বিশ্ববিদ্যালয় প্রক্টরের দপ্তর সূত্র ও কয়েকজন শিক্ষার্থী জানান, মাশুকের মৃত্যুর প্রতিবাদে গতকাল সকাল আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে বিক্ষোভ শুরু করেন সাধারণ শিক্ষার্থীরা। বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে মানববন্ধন করেন তাঁরা। মানববন্ধনে বক্তারা বলেন, সাভার রুটের বিশ্ববিদ্যালয়ের বংশী বাসে সিট না থাকায় প্রতিদিনই শিক্ষার্থীদের দাঁড়িয়ে আসতে হয়। ২৪ নভেম্বর গেটে দাঁড়িয়ে আসার সময়ই পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান মাশুক। কিন্তু তাঁকে কোনো সাহায্য করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। মানববন্ধন শেষে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণের পরিচালক নাসির উদ্দিন আহমদ বলেন, ‘ঘটনার পরপরই আমরা খোঁজখবর নিয়েছি।