দুর্ঘটনায় তিন ছাত্রী আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের ইমামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের ভেন্টিলেটর-ধসে তিন ছাত্রী আহত হয়েছে। গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে।
তারা হলো পঞ্চম শ্রেণির ছাত্রী মেহেরিন আক্তার (১১), সামিয়া আক্তার (১১) ও আনিকা আক্তার (১১)। তারা প্রাথমিকভাবে চিকিৎসা নিয়েছে। প্রধান শিক্ষক বিপ্লব চৌধুরী বলেন, সকাল সাড়ে নয়টায় বিদ্যালয় ভবনের পঞ্চম শ্রেণির কক্ষের ভেন্টিলেটর ধসে পড়ে। এ সময় মেহেরিন, সামিয়া ও আনিকা আহত হয়।