দুর্ঘটনায় তিনজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রাক-পিকআপ ভ্যান মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও একজন আহত হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে ১০টায় রংপুর-সৈয়দপুর মহাসড়কের চিকলির সেতুর কাছে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের চিকলি সেতু এলাকায় রংপুর থেকে সৈয়দপুরগামী একটি পিকআপের সঙ্গে রংপুরগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন প্রাণ হারান৷ তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। একজনকে গুরুতর অবস্থায় তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।