দুর্ঘটনায় দুজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে গতকাল বৃহস্পতিবার পৃথক দুর্ঘটনায় সিঅ্যান্ডএফ এজেন্টের দুই কর্মী আহত হয়েছেন।আহত ব্যক্তিরা হলেন, মো. মামুন ও রতন চৌধুরী। তাঁদের মধ্যে মামুনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। রতনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিঅ্যান্ডএফ এজেন্টস কর্মচারী ইউনিয়নের সভাপতি আবুল কাশেম বলেন, বন্দরের যন্ত্রপাতির ধাক্কায় তাঁরা আহত হন।