দুর্ঘটনায় দুজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। গতকাল শনিবার কালুরঘাট সেতুসংলগ্ন আমতল এবং সীতাকুণ্ডের কালু শাহ মাজার এলাকায় এই দুটি দুর্ঘটনা ঘটে। আমতলে নিহত ব্যক্তির নাম মঞ্জুরুল আলম। জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে একটি অটোরিকশার সঙ্গে মঞ্জুরুলের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। হাসপাতালে আনা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সন্ধ্যায় কালু শাহ মাজার এলাকায় একটি ট্রাক উল্টে গেলে অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হন।