প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ের চাকলাহাটে সড়ক দুর্ঘটনায় পঞ্চগড় শহরের কামাতপাড়া মহল্লার এনামুল হক (২৫) নিহত হয়েছেন। গত বুধবার রাতে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নে রতনীবাড়ি-পঞ্চগড় সড়কে এ দুর্ঘটনা ঘটে। এনামুল মোটরসাইকেলে করে সদর উপজেলার শিংরোড থেকে পঞ্চগড় শহরের বাসায় ফিরছিলেন। ঘন কুয়াশার কারণে চাকলাহাট নামক স্থানে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। পঞ্চগড় প্রতিনিধি