প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বারাদী ইউনিয়নের অনুপনগর গ্রামে গতকাল বুধবার সকালে শ্যালো ইঞ্জিনচালিত একটি ছোট ট্রাক (লাটাহাম্বার) উল্টে চালক লাকু মল্লিক (২৮) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তিনি অনুপনগর গ্রামের চান মল্লিকের ছেলে। সকাল আটটার দিকে লাকু মল্লিক লাটাহাম্বার চালিয়ে মাঠ থেকে মাটি নিয়ে পানবরজে যাচ্ছিলেন। সংযোগ রাস্তা থেকে পাকা রাস্তায় ওঠার সময় লাটাহাম্বারটি মাটিসহ উল্টে যায়। এ সময় নিচে পড়ে তিনি ঘটনাস্থলেই নিহত হন। আলমডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। চুয়াডাঙ্গা প্রতিনিধি