দুর্ঘটনায় নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনার পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় মাহাবুব দফাদার নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ সময় নয়জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল নয়টার দিকে পাথরঘাটা-কাকচিড়া সড়কের আমড়াতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। মাহাবুব দফাদার উপজেলার কালমেঘা ইউনিয়নের ছোট পাথরঘাটা গ্রামের আলমগীর দফাদারের ছেলে। পাথরঘাটা-কাকচিড়া সড়কের আমড়াতলা এলাকায় বালু-সিমেন্ট-কংক্রিট মেশানোর যন্ত্রের সঙ্গে একটি বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মাহাবুব দফাদার নিহত হন। আহত ব্যক্তিদের পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি