দুর্ঘটনায় নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় আনোয়ার হোসেন (৪০) নামের এক টমটমচালক নিহত হয়েছেন। নিহত আনোয়ার হোসেন উপজেলার মধ্য সোনাখালী গ্রামের আবদুর রশিদের ছেলে। গতকাল বুধবার সকাল নয়টার দিকে মঠবাড়িয়া-সাপলেজা সড়কের বিশ্বাসবাড়ি এলাকায় সামনের চাকা খুলে টমটমটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এ সময় টমটমের চালক আনোয়ার হোসেন ও পাঁচ যাত্রী আহত হন। হাসপাতালে নেওয়ার পর আনোয়ার হোসেন মারা যান।