প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার স্বরূপপুর গ্রামে গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত ও দুজন আহত হয়েছেন। নিহতের নাম তৌহিদুল ইসলাম (৪০)। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে তিন ব্যক্তি দৌলতপুরে যাওয়ার পথে স্বরূপপুর মসজিদের কাছে খড়িবোঝাই একটি ট্রাককে পাশ কাটানোর সময় ট্র্রাকটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তৌহিদুল মারা যান।
কুষ্টিয়া অফিস