দুর্ঘটনায় নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুর-ঢাকা মহাসড়কের কানাসাখোলা বাজার মোড়ে গতকাল রোববার বেলা দুইটার দিকে বাসের সঙ্গে সিএনজিচালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়৷ এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়৷ ঘটনাস্থলেই অটোরিকশার অজ্ঞাতনামা এক যাত্রী (৪০) নিহত এবং তিন শিশু আহত হয়৷ আহত শিশুরা হলো শেরপুর সদর উপজেলার মোল্লাপাড়া গ্রামের আক্কাছ আলীর ছেলে রুবেল (১৪), তিলকান্দি গ্রামের মিজানের ছেলে মো. জুয়েল (১৫) ও চকপাঠক এলাকার মনিরের মেয়ে ঐশী (১০৷ রুবেলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্য দুজনকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ দুর্ঘটনার পরপরই এলাকাবাসী কানাসাখোলা বাজার মোড়ে গতিরোধক নির্মাণের দাবিতে শেরপুর-ঢাকা মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখে৷