প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সোনাপুর-চিতৌষী সড়কের পণ্ডিতের পোল এলাকায় গতকাল সোমবার দুপুরে মোটরসাইকেলের চাপায় কলচমা গ্রামের আবদুল হামিদ (৬৫) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। রামগঞ্জ বাজার থেকে দ্রুতগতিতে একটি মোটরসাইকেল কেথুড়ী গ্রামের দিকে যাওয়ার সময় আবদুল হামিদকে চাপা দেয়।