দুর্ঘটনায় নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-পাটুরিয়া মহাসড়কে মানিকগঞ্জের শিবালয় উপজেলার আড়পাড়া এলাকায় গতকাল বিকেলে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় ওই বাসের কমপক্ষে ১০ জন যাত্রী আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে পাটুরিয়া ঘাট থেকে যাত্রীবোঝাই করে একটি বাস ঢাকার উদ্দেশে রওনা হয়। পাঁচটার দিকে আড়পাড়া এলাকায় পৌঁছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদের পড়ে যায়। ঘটনাস্থলেই ওই ব্যক্তি নিহত হন। আহত হন বাসের কমপক্ষে ১০ জন যাত্রী। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিবালয় থানার ওসি রকিবুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে।