দুর্ঘটনায় নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় আরও দুই নারী, এক শিশুসহ চারজন আহত হয়েছেন। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কমলগঞ্জ-মৌলভীবাজার সড়কের চৈত্রঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে মাধবপুর ইউনিয়নের গৃহবধূ লুবনা বেগম (২৫), রোহেনা বেগম (২৬) এবং জামাল মিয়া (৩০) ও মোশাহিদ মিয়া ও দেলোয়ার (৫) আহত হন। তাঁদের মধ্যে লুবনাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। তাঁর বাড়ি কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে।