দুর্ঘটনায় নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। গতকাল সোমবার বেলা তিনটায় মতলব-বাবুরহাট-পেন্নাই সড়কের নাগদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও দুর্ঘটনায় বেঁচে যাওয়া একজন যাত্রী জানান, উপজেলার নারায়ণপুর বাজার থেকে ছয়জন যাত্রী নিয়ে সিএনজিচালিত একটি অটোরিকশা চাঁদপুরের দিকে যাচ্ছিল। বেলা তিনটার দিকে অটোরিকশাটি নাগদা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়েমুচড়ে যায় অটোরিকশাটি। আহত হন অটোরিকশার ছয় যাত্রী। গুরুতর আহত বেলায়েত হোসেনকে (৪০) এলাকার লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বাড়ি চাঁদপুর সদর উপজেলার তরপুরচণ্ডী গ্রামে।