দুর্ঘটনায় নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার গোজা ব্রিজ এলাকায় গতকাল শুক্রবার ভোরে অজ্ঞাত এক ব্যক্তি গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা গেছেন। থানা-পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো একসময় চলন্ত গাড়ি থেকে রাস্তার ওপর পড়ে গাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারান। এরপর নিহত ব্যক্তির শরীরের ওপর দিয়ে অন্যান্য যানবাহন চলে যাওয়ায় লাশটি ছিন্নভিন্ন হয়ে যায়। হাইওয়ে থানা-পুলিশ দুপুরে এসে ছিন্নভিন্ন হওয়া দেহাংশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যার হাসপাতালে পাঠায়। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ইমদাদুল হক বলেন, অতিরিক্ত যানবাহনের চাকায় পিষ্ট হয়ে মাংস ও হাড় মিশে গেছে। ময়নাতদন্ত শেষে সৎকার করা হবে। এ ব্যাপারে একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। সিরাজগঞ্জ প্রতিনিধি|