দুর্ঘটনায় নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুরের তালগাছী বাসস্ট্যান্ডে সিএনজিচালিত অটোরিকশার চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। গত শনিবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আজগর আলী (৬০)। তিনি ইটভাটার শ্রমিক, বাড়ি শাহজাদপুরের তালগাছী গ্রামে। পুলিশ জানায়, গুরুতর আহত অবস্থায় আজগরকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। শাহজাদপুর থানার ওসি শামীম ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ