দুর্ঘটনায় নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর শহরের পালপাড়া এলাকায় গতকাল মঙ্গলবার সকালে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় অদৃত হালদার (৫) নামের এক শিশু মারা গেছে। অদৃত হালদার পিরোজপুর পৌরসভার পালপাড়া মহল্লার সমীরণ হাওলাদারের সন্তান। সে পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র ছিল। প্রত্যক্ষদর্শী ও শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, সকাল সাড়ে নয়টার দিকে অদৃত হালদার বাসার সামনের সড়কে মায়ের হাত ধরে হাঁটছিল। একপর্যায়ে শিশুটি মায়ের হাত ছেড়ে দৌড় দিলে পেছন থেকে ব্যাটারিচালিত একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে শিশুটি মাথায় আঘাত পায়। স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যান। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।