দুর্ঘটনায় নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর শহরের টাউন ক্লাব সড়কে গত মঙ্গলবার রাতে বাসের চাপায় মজিবর হাওলাদার (৫০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন। মজিবর হাওলাদারের বাড়ি শহরের নামাজপুর এলাকায়। মঙ্গলবার রাত পৌনে আটটার দিকে শহরের টাউন ক্লাব সড়কের দামোদর সেতু পার হয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানচালক মজিবর হাওলাদারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন।