দুর্ঘটনায় নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরার তালা উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও একজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সাতক্ষীরা-খুলনা মহাসড়কে কুমিরা বহুমুখী উচ্চবিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন কুমিরা গ্রামের ইয়াকুব শেখ (৪৫) ও মনোহরপুর গ্রামের রহিম বিশ্বাস (৪৫)। আহত ব্যক্তি হলেন কুমিরা গ্রামের আলিম শেখ (৪০)। মোটরসাইকেলে করে যাওয়ার সময় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় তাঁরা হতাহত হন।