প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্যামপুরে গতকাল সোমবার সকালে সড়ক দুর্ঘটনায় ফারুক আহমেদ (৩৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। শ্যামপুর লাল মসজিদের সামনে তিনি তেলভর্তি একটি লরির ধাক্কায় গুরুতর আহত হয়েছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহত ফারুকের প্রতিবেশী শামসুল আলম বলেন, ফারুকের বাড়ি কুড়িগ্রামের কৃষ্ণপুর। থাকতেন নারায়ণগঞ্জের ফতুল্লায়। সকালে শ্যামপুর দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় তিনি দুর্ঘটনার শিকার হন। আহত অবস্থায় পথচারীরা তাঁকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে আসেন। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।