দুর্ঘটনায় নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের কমলনগরে ট্রাকের নিচে চাপা পড়ে ফরিদা ইয়াছমিন (৫১) নামে এক নারী নিহত হয়েছেন। গত শনিবার রাতে রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের কমলনগর উপজেলার চরজাঙ্গালীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াছমিন ওই এলাকার প্রবাসী মোজাম্মেল হোসেনের স্ত্রী। দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী লোকজন বলেন, শনিবার রাত সাড়ে ১০টার দিকে ফরিদা ইয়াছমিন বাস থেকে চরজাঙ্গালীয়ায় নামেন। রাস্তা পার হওয়ার সময় লক্ষ্মীপুর থেকে আসা একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। কমলনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইদুর রহমান বলেন, ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।
রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি