দুর্ঘটনায় নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরের বিএল কলেজের সামনে খুলনা-যশোর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় শুভাশীষ নাগ (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি নড়াইল সদর উপজেলার গোবরা গ্রামের সত্যজিৎ নাগের ছেলে। দৌলতপুর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, শুভাশীষ পড়াশোনা শেষ করে খুলনা শহরে থাকতেন। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে তিনি বিএল কলেজের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় তেলবাহী একটি লরি তাঁকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর চালক গাড়িটি নিয়ে পালিয়ে যান।