দুর্ঘটনায় নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সায়েদাবাদ বাসস্ট্যান্ড ও রামপুরা এলাকায় বাস দুর্ঘটনায় গতকাল সোমবার দুই ব্যক্তি মারা গেছেন। তাঁরা হলেন রুকু রহমান (২৫) ও দানেশ (৬০)। বেলা সাড়ে ১১টার দিকে রামপুরার টিভি ভবনের সামনের সড়কে একটি মিনিবাস উল্টে যায়। এতে বাসে থাকা দানেশ গুরুতর আহত হন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দানেশের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদী। এ ছাড়া  সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় বাসের চাপায় গুরুতর আহত হন রুকু। বেলা দেড়টার দিকে দুই যুবক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। যুবকদের একজন মো. তারেক বলেন, সুরমা পরিবহনের একটি বাস রুকুকে ধাক্কা দিয়েছিল।