দুর্ঘটনায় নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের শ্রীবরদীর মথুরাদী এলাকায় গতকাল বৃহস্পতিবার বেলা দুইটার দিকে ঢেউটিন-বোঝাই একটি ভ্যানের সঙ্গে শেরপুর থেকে শ্রীবরদীগামী একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ধারালো টিনের আঘাতে মোটরসাইকেলের আরোহী শফিউল্লাহ, মঞ্জিল ও রাশেদ গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় এলাকাবাসী তাঁদের উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শফিউল্লাহকে মৃত ঘোষণা করেন। তিনি জামালপুরের ইসলামপুর উপজেলার নাপিতের চর গ্রামের ছাবেদ আলীর ছেলে। এ বিষয়ে শ্রীবরদী থানার ওসি মো. এস আলম বলেন, এ ঘটনায় শ্রীবরদী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পুলিশ ভ্যানটি আটক করেছে। তবে চালক পলাতক রয়েছেন।