দুর্ঘটনায় নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার চৌদ্দগ্রামে মালবাহী কাভার্ড ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাতঘড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রেজাউল করিম (৩৫) টাঙ্গাইলের মির্জাপুরের বাসিন্দা। তিনি ইম্পোর্ট সিটি কার্গো সার্ভিসের কর্মকর্তা বলে জানা গেছে। স্থানীয় লোকজন দুই গাড়ির চালক, হেলপারসহ আহত পাঁচজনকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করেছেন। চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি