প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হলদীবাড়ীর বার্মা ফিলিং স্টেশনের কাছে গতকাল মঙ্গলবার একটি ট্যাংকলরি পেছন থেকে একটি বাইসাইকেলকে চাপা দেয়। এতে সাইকেলের আরোহী উপজেলার কালিকাবাড়ী ডাঙ্গাপাড়া গ্রামের আমিনুর রহমান প্রামাণিক ওরফে মন্টু (৬৫) নিহত হন। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী টায়ার জ্বালিয়ে আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।