প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কুলাউড়া-রবিরবাজার সড়কে সড়ক দুর্ঘটনায় আবেদ আহমদ (৩৬) নামের এক ব্যক্তি গতকাল রোববার নিহত হয়েছেন। তাঁর বাড়ি উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের রাউৎগাঁও গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্থানীয় আমঝুপ বাজারের একটি ওষুধের দোকানের মালিক আবেদ গতকাল দুপুরের খাবার খেতে মোটর সাইকেলে বাড়ি যাচ্ছিলেন। পথে একটি মাইক্রোবাসের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। মৌলভীবাজার প্রতিনিধি।