প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জ জেলা কারাগারের সামনে থেকে গতকাল শুক্রবার সকালে অজ্ঞাতনামা এক ব্যক্তির ছিন্নভিন্ন লাশ উদ্ধার করেছে পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, খোঁজ নিয়ে জানা গেছে, অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। গতকাল ভোরে কোনো যানবাহনের চাকায় পিষ্ট হয়ে তাঁর মৃত্যু হতে পারে। এ ঘটনায় থানায় সড়ক দুর্ঘটনায় মৃত্যুজনিত একটি মামলা করা হয়েছে। মানিকগঞ্জ প্রতিনিধি