দুর্ঘটনায় নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও সদর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় গতকাল সোমবার দুপুরে সড়ক দুর্ঘটনায় মরিয়ম বেগম (৫৬ ) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। উপজেলার জগন্নাথপুর গ্রাম থেকে রিকশায় করে মরিয়ম ও তাঁর স্বামী সোনা মিয়া জেলা শহরের খালপাড়া মহল্লার বাড়ি ফিরছিলেন। বেলা দেড়টার দিকে পল্লী বিদ্যুৎ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পাওয়ার টিলার রিকশাটিকে ধাক্কা দিলে মরিয়ম নিহত হন। সোনা মিয়ার চিকিৎসা চলছে। ঠাকুরগাঁও প্রতিনিধি