দুর্ঘটনায় নিহত দুই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ডে গত সোমবার বেলা ১১ টার দিকে হানিফ পরিবহনের একটি বাস তিন পথচারিকে চাপা দিলে ফজলুল হক (৪০) নামে এক বাদাম বিক্রেতা ঘটনাস্থলেই নিহত হন। অপরদিকে দুপুর সোয়া দুইটার দিকে ধামরাইয়ের ডাউটিয়া এলাকায় একটি ট্যাক্সিক্যাব ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের যাত্রী বাবলু (৩৫) ঘটনাস্থলেই নিহত হন।