দুর্ঘটনায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জাকিরুল ইসলাম (২৫) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। গতকাল সোমবার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের খালকুলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। জাকিরুল ইসলামের বাড়ি তাড়াশ উপজেলার জাহাঙ্গিরগাতী গ্রামে। হাটিকুমরুল হাইওয়ে থানার সার্জেন্ট ইকবাল হোসেন জানান, এতে পাঁচজন আহত হয়েছেন।
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ