দুর্ঘটনায় নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালী সদর উপজেলার বিনোদপুর এলাকায় সিএনজিচালিত দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আবদুল খালেক (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে বিনোদপুর-মাইজদী সড়কের চৌকিদারের দোকান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল খালেক সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের রতনপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। সুধারাম থানার ওসি মো. আনোয়ার হোসেন দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা নিশ্চিত করেছেন।