দুর্ঘটনায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি মারা গেছেন। তাঁর নাম মিঠুন শিকদার (২৭)। ঢাকা-নারায়ণগঞ্জ পুরোনো সড়কের পাগলা মুন্সিখোলা এলাকায় গতকাল রোববার বেলা দুইটায় এ ঘটনা ঘটে। মিঠুন মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীর ঘোরা এলাকার মৃত লতিফ শিকদারের ছেলে। তিনি ঢাকার কদমতলীতে ব্যবসা করতেন। ফতুল্লা মডেল থানার এসআই রিপন আলী খান বলেন, মুন্সিখোলা এলাকায় দ্রুতগতির একটি ট্রাক নারায়ণগঞ্জগামী একটি মোটরসাইকেলকে সামনে থেকে ধাক্কা দিলে মোটরসাইকেল চালক মিঠুন শিকদার ঘটনাস্থলে মারা যান। আর তাঁর সঙ্গে থাকা আরেকজন গুরুতর আহত হন। আহত ব্যক্তির নাম জানা যায়নি। তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।