দুর্ঘটনায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের ষোলশহর ২ নম্বর গেট এলাকায় একটি রাইডার (যাত্রীবাহী ছোট গাড়ি) উল্টে এক ব্যক্তি নিহত ও তিনজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সোয়া নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জহিরুল ইসলাম বলেন, রাইডার উল্টে আহত একজনকে রাতে হাসপাতালে আনা হয়। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ বলেন, দুর্ঘটনায় নিহত ব্যক্তি সম্ভবত গাড়ির চালকের সহকারী।