দুর্ঘটনায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহসড়কের সীতাকুণ্ডের কুমিরা বাইপাস এলাকায় রাস্তা পার হওয়ার সময় মাইক্রোবাসের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক পথচারী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে এই ঘটনা ঘটে। জানা গেছে, বেলা তিনটার দিকে রাস্তা পার হওয়ার সময় একটি মাইক্রোবাস ৪০ বছর বয়স্ক এক পথচারীকে ধাক্কা দেয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন বলে জানা গেছে।