দুর্ঘটনায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গায় গতকাল শুক্রবার দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামের ট্রাক্টরচালক সজল আহমেদ (৩০) ও সদর উপজেলার ভীমরুল্লাহ গ্রামের কাঁচামাল ব্যবসায়ী দেলোয়ার হোসেন (৪৫)। পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা-যশোর মহাসড়কে সদর উপজেলার ভীমরুল্লাহ নামক স্থানে গতকাল সকাল সাড়ে সাতটায় দর্শনাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীতমুখী মোটরসাইকেলের সংঘর্ষ হয়। চুয়াডাঙ্গা প্রতিনিধি।