দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক এবং ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় এক বীজ ব্যবসায়ী নিহত হয়েছেন৷ রংপুরের মিঠাপুকুরে গতকাল শনিবার সকালে ঢাকা-রংপুর মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে আলুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক আবদুল মালেক (৪০) ঘটনাস্থলেই নিহত ও ২৫ জন আহত হন৷ এদিকে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় জুয়েল (২৫) নামের এক বীজ ব্যবসায়ী নিহত হয়েছেন৷ গত শুক্রবার সকালে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় বীরগঞ্জ জেলখানার পাশে অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে৷ রংপুর ও পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি