দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার সদর দক্ষিণ ও দাউদকান্দি উপজেলায় দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড রেলক্রসিং এলাকায় নোয়াখালী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি প্রাইভেট কারের সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে অনেক দূরে গিয়ে খাদে পড়ে। এ সময় প্রাইভেট কারের যাত্রী আবদুল হালিম উদ্দিন মোল্লা (৫৮) ঘটনাস্থলেই নিহত হন। তাঁর বাড়ি গাজীপুরের জয়দেবপুর উপজেলার দাখিনখান গ্রামে। গত বৃহস্পতিবার রাত আটটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার রাজারহাট এলাকায় গাড়ির চাপায় অজ্ঞাতনামা এক যুবক (২৫) নিহত হন।