প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার চন্দুরা এলাকায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। গতকাল শনিবার সকালে মহাসড়কের বিজয়নগরের চান্দুরায় ট্রাকচাপায় ওই দুই পথচারী নিহত হন। তাঁরা হলেন সরাইলের শাহবাজপুরের মজিবুর রহমান (৫৫) ও চান্দুরার রউফ মিয়া (৪০)। ব্রাহ্মণবাড়িয়ার খাটিহাতা ট্রাফিক পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত আবদুন নূর জানান, ঢাকাগামী পাথরবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুই পথচারীকে চাপা দেয়। এতে ট্রাকটি ঘটনাস্থলেই উল্টে যায়। পরে ট্রাকটি উদ্ধার করা হয়েছে।