দুর্ঘটনায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদী-রায়পুরা সড়কের রায়পুরা উপজেলার আমিরগঞ্জ নামক স্থানে গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে একটি অটোরিকশা ও মালবাহী একটি নছিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই এর দুই যাত্রী নিহত এবং আরও দুজন আহত হন। নিহতরা হলেন রায়পুরার আদিয়াবাদ গ্রামের খোকা মিয়া (৪৮) ও সদর উপজেলার বদরপুর গ্রামের আরমান মিয়ার ছেলে আবদুর রশিদ (২৮)। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় মনির হোসেন (৫০) নামের একজনকে প্রথমে নরসিংদী জেলা হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আমিরগঞ্জ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক আসাদ উল্লাহ বলেন, ‘দুর্ঘটনাকবলিত নছিমন ও অটোরিকশা আমাদের হেফাজতে রয়েছে। জেলা প্রশাসনের অনুমতি থাকায় নিহতদের লাশ ময়নাতদন্ত না করেই যার যার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।