দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে পৃথক দুটি দুর্ঘটনায় কাভার্ড ভ্যানের চালক ও ট্রাকচালকের সহকারী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ছয়টা ও গত বুধবার দিবাগত রাত তিনটার দিকে এসব দুর্ঘটনা ঘটে। নিহত চালক বশির আহমেদের (২৮) বাড়ি বরিশালের বাকেরগঞ্জ থানার শচীখোলা গ্রামে। চালকের সহকারী মো. ছলিমুল্লাহর (২৫) বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলার চরদরবেশ এলাকায়। পুলিশ সূত্র জানায়, গতকাল সকাল ছয়টার দিকে সীতাকুণ্ডের টেরিয়াল ও ছোট দারোগাহাটের মাঝামাঝি এলাকায় কাভার্ড ভ্যান উল্টে বশির নিহত হন। অন্যদিকে, সিরাজ ভুঁইয়া রাস্তার মাথা এলাকায় নষ্ট ট্রাক মেরামতের সময় চট্টগ্রামমুখী একটি বাসের ধাক্কায় ছলিমুল্লাহ নিহত হন।