দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার মরাগাং এলাকায় আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে গতকাল শনিবার বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তাঁরা হলেন মানিকগঞ্জের সিঙ্গাইরের জাকির হোসেন (২৫) ও ঘিওরের রেজাউল করিম (৪০)। থানা-পুলিশ সূত্র জানায়, জাকির ও রেজাউল একটি পিকআপের পেছনে বসা ছিলেন। পিকআপটি মরাগাং এলাকায় পৌঁছালে একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তাঁরা ছিটকে সড়কের ওপর পড়ে ঘটনাস্থলেই মারা যান। আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির বলেন, বাস ও পিকআপটি জব্দ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।