প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের মিরসরাইয়ে ব্যক্তিগত গাড়ি উল্টে দুই ব্যক্তি নিহত হয়েছেন। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার জোরারগঞ্জ থানার উত্তর সোনারপাহাড় গ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন মো. জহির উদ্দীন (২৫) ও আজিজুল হক (৩৯)। গাড়ির চালকের আসনে ছিলেন জহির উদ্দীন। জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই ফরিদ উদ্দীন বলেন, ব্যক্তিগত গাড়িটি চট্টগ্রাম থেকে ফেনী যাচ্ছিল। রাত দেড়টার দিকে মহাসড়ক ফাঁকা পেয়ে অতিরিক্ত গতিতে গাড়িটি চালাচ্ছিলেন জহির। একপর্যায়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে উল্টে দুজন প্রাণ হারান।