দুর্ঘটনায় নিহত ২ আহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট ও নীলফামারীতে গতকাল বুধবার পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে জয়পুরহাট-আক্কেলপুর সড়কের ভিটির মোড় এলাকায় রড বোঝাই একটি সেচযন্ত্র চালিত যানের (ভটভটি) সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের যাত্রী জামাল উদ্দিন (৬০) ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন আমেদুল (৪৮), কলিমুদ্দিন (৪০), আবুল কালাম আজাদ (৬০), রকি (৩০) ও আবদুর রাজ্জাক (২৮)। আহত আবদুর রাজ্জাকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহত ব্যক্তিদের জয়পুরহাট আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, উভয় গাড়ির চালক পলাতক রয়েছেন। এ ব্যাপারে কোনো মামলা হয়নি।গতকাল সকালে নীলফামারী-সৈয়দপুর সড়কের সার্কিট হাউস এলাকায় প্রাতর্ভ্রমণে গিয়ে বাসের চাপায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। তিনি সার্কিট হাউস এলাকায় তাঁর ছেলে নীলফামারী চাঁদেরহাট কলেজের প্রভাষক আশরাফুজ্জামানের বাসায় থাকতেন। সদর থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান এ ব্যাপারে একটি মামলা হয়েছে বলে জানান।