দুর্ঘটনায় নিহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের সলঙ্গা ও ফরিদপুরের ভাঙ্গায় গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:সিরাজগঞ্জ: হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গার গোজা ব্রিজের কাছে গতকাল বৃহস্পতিবার বাস ও প্রাইভেট কারের সংঘর্ষ হয়েছে। এতে বাসের দুই যাত্রী নিহত হন।ফরিদপুর: ঢাকা-খুুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ এলাকায় বুধবার শ্যালো ইঞ্জিনচালিত একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে নসিমনটির চালক রুহুল আমিন (২৬) নিহত হন।