দুর্ঘটনায় পুলিশের এএসআই নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের দামপাড়া পুলিশ লাইনের প্রধান ফটকের সামনে সড়ক দুর্ঘটনায় পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) নিহত এবং দুই কনস্টেবল আহত হয়েছেন। তাঁরা চান্দগাঁও থানায় কর্মরত ছিলেন। গত সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তাঁদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে ট্রাক বা বাস চাপা দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।নিহত এএসআইয়ের নাম ফেরদৌস আলম (২৮)। তাঁর বাড়ি কুমিল্লার লাকসামে। আহত দুজনের মধ্যে মো. শহীদ উল্লাহ হলি ক্রিসেন্ট হাসপাতালে ও আবুল কালাম আজাদ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন।