দুর্ঘটনায় প্রথম আলো বহনকারী গাড়ি, আহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুরে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে গেছে প্রথম আলো বহনকারী পিকআপ ভ্যান। এতে গুরুতর আহত হয়েছেন চালক ও চালকের সহকারী। আজ শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
আহত চালকের নাম বিশাল (৩৫) ও তাঁর সহকারীর নাম ফরিদুল ইসলাম (৪০)। তাঁরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনাস্থল থেকে সৈয়দপুর থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম জানান, সৈয়দপুরে ঢোকার মুখে সৈয়দপুর-ঢাকা মহাসড়কের কামারপুকুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। সড়ক বিভাজকে রং না থাকায় এ দুর্ঘটনা ঘটতে পারে বলে তাঁর ধারণা।