দুর্ঘটনায় প্রশিক্ষণ বিমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণের সময় গ্যালাক্সি ফ্লাইং একাডেমির একটি প্রশিক্ষণ বিমান রানওয়ে থেকে ছিটকে পড়েছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বিমানবন্দরের ব্যবস্থাপক সেতাফুর রহমান জানান, গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে সেসনা-১৫২ মডেলের প্রশিক্ষণ বিমানটি এ দুর্ঘটনার কবলে পড়ে। বিমানটি রানওয়েতে অবতরণের সময় বাম দিকে গড়াতে গড়াতে মাটিতে নেমে যায়। দুর্ঘটনাকবলিত বিমানটির প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী ও এয়ারক্রাফট অক্ষত রয়েছেন।