দুর্ঘটনায় প্রাণ গেল দম্পতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় রাজশাহী থেকে ঢাকা যাওয়ার পথে যাত্রীবাহী বাস রাস্তার পাশে উল্টে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন স্বামী ও স্ত্রী। আহত হয়েছেন আরও সাতজন। গতকাল রোববার দিবাগত রাত একটার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত সাতজনকে উল্লাপাড়ার সাখাওয়াত মেমোরিয়াল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। নিহত বক্তিরা হলেন রাজশাহীর মোহনপুর উপজেলার জাহানাবাদ গ্রামের আবদুস সাত্তার (৭৫) ও তাঁর স্ত্রী মালেকা বেগম (৬৫)।

উপজেলার দবিরগঞ্জ গ্রামের পাশে দেশ ট্রাভেলসের একটি কোচ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় বলে জানান হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী। নিহত দম্পতি ওমরাহ হজ পালনের জন্য রাজশাহী থেকে ঢাকায় যাচ্ছিলেন বলে জানান তিনি।

তাঁদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সলঙ্গা থানায় মামলা হয়েছে।